রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নারী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের তীব্র প্রতিবাদ শিক্ষা, সমাজসেবা ও জনসম্পৃক্ততায় পরিচিত মুখ খাজা মঈন উদ্দিন কুটিয়াল কালিয়াকৈর পৌরসভার উদ্যোগে বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ  বেতাগীতে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য কাহালুতে ঘাস মারা বিষ পানকারী যুবকের মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন দৈনিক রূপালী সৈকতকে দেশের অন্যতম মডেল পত্রিকায় রূপান্তর করা হবে  এ. এম. জিয়াবুল (সিআইপি) সাতক্ষীরা তালা বাইনতলা, খোবরাখালী, জোলাখালী ও আমরিখালী খাল উন্মুক্ত এবং অবৈধ বাঁধ অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। শহীদ আসিফ হাসানের নামে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নামকরণের দাবি শিবিরের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসানের  আশাশুনির নওয়াপাড়া ও বুধহাটায় ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল পরিদর্শনে এমপি রবিউল বাশার দ্রুতই বাঁধ রক্ষার কাজ শুরু হবে এমপি খাজরায় জনগণের দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমান

কাহালুতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মোঃ কাওছার মিয়া দিপু

 

বগুড়ার কাহালু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

কাহালু থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে উপজেলার বীরকেদার ফকিরপাড়া এলাকায় স্থানীয় জনতার সহায়তায় অভিযান পরিচালনা করেন কাহালু থানার এএসআই মো. মোজাম্মেল হক, সঙ্গীয় ফোর্সসহ।

 

অভিযানকালে বীরকেদার ফকিরপাড়া গ্রামের মো. রিপনের মুদির দোকানের সামনে থেকে মো. আলমগীর হোসেন ফকির (৪০), পিতা—মৃত কাজেম ফকির, সাং—কালাই ঘোনপাড়া, থানা—কাহালু, জেলা—বগুড়াকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, এ ঘটনায় কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিকে আজ বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews