রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে প্রেমের সম্পর্কের জেরে বিয়ে, স্বজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ খুলনায় কয়রা থানা পুলিশের বিশেষ অভিযান ৬ মামলার আসামি গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার আটক, জনতার সহযোগিতায় রক্ষা তালায় সরকারি ভূমি অফিসে নায়েব তারক চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ কেশবপুর পৌরসভায় জামায়াতের কাউন্সিলর প্রার্থী তালিকা ঘোষণা পুঙ্গলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী মোঃ মেহেদী হাসান তপন খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করার আহ্বান মিস্ত্রিাপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেসিসি প্রশাসক খুলনা জেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে পিআইও ও ক্যাডার চালকের চাঁদাবাজি সাংবাদিকদের অশালীন হুমকি ও ৩০ হাজার টাকা বেতনের উৎস নিয়ে প্রশ্ন! শ্যামনগরে সরকারী কার্পেটিং রাস্তা ছিদ্র করে পাইব স্থাপন , রাস্তার ক্ষতি সাধন

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিয়ে যাত্রা শুরু করল নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব

  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার:

 

মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে নবগঠিত আশুলিয়া মডেল প্রেসক্লাব। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

সভাপতি মো. জাহাঙ্গীর আলম রাজু বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী বীর শহীদদের অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সেই মহান চেতনাকে ধারণ করেই আশুলিয়া মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু হয়েছে। আমরা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক সাংবাদিকতার মাধ্যমে আশুলিয়াবাসীর পাশে থাকতে চাই। সত্যের পক্ষে আমাদের কলম সবসময় সোচ্চার থাকবে।”

সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকার বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। আমাদের লক্ষ্য দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা চর্চা করা। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে আশুলিয়া মডেল প্রেসক্লাব।”

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ যৌথভাবে বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করার এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতা সমুন্নত রেখে আশুলিয়া মডেল প্রেসক্লাবকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন রাতুল, সহ-সভাপতি মো. ওবায়দুর রহমান কালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর আলম মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম জাহাঙ্গীর আলম স্বপন, অর্থ সম্পাদক মো. আশরাফ আলী, দপ্তর সম্পাদক শিহাব, প্রচার সম্পাদক খোকন হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়াঙ্কা, কার্যনির্বাহী সদস্য রবি এবং সদস্য বজলু রহমান ও রুবেলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews