1. live@dailysatkhirdiganta.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dailysatkhirdiganta.com : দৈনিক সাতক্ষীরা দিগন্ত :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জে সম্মিলিত উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত বীর শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি।

২৬ মার্চ, ২০২৬ যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর বীর শহিদদের স্মরণের মধ্য দিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়, ৬৩ নম্বর হরিনগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ, অনির্বাণ ক্লাব এবং স্থানীয় এলাকাবাসীর সমন্বয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

ভোরে বনশ্রী শিক্ষা নিকেতন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। ৭নং ইউনিয়ন পরিষদের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় স্কাউট ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে পতাকাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়।

 

পতাকা উত্তোলন শেষে উপস্থিত সকলে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণে এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

পরবর্তীতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা স্বাধীনতার গুরুত্ব ও বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতার কথা তুলে ধরেন। বনশ্রী শিক্ষা নিকেতন ও হরিনগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অনির্বাণ ক্লাবের প্রতিনিধিরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক সংগঠনের এই সমন্বিত প্রয়াস এলাকায় দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

সমাবেশ শেষে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন ৭নং ইউনিয়ন পরিষদ

বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়

৬৩ নম্বর হরিনগর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,অনির্বাণ ক্লাব,স্থানীয় সচেতন এলাকাবাসী

পুষ্পস্তবক অর্পণকালে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এলাকাবাসী বিনম্র চিত্তে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সবশেষে বীর শহিদদের আত্মার শান্তি ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
দৈনিক সাতক্ষীরা দিগন্ত