বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

কলারোয়ায় উপজেলা তাঁতি দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কলারোয়া

 

সাতক্ষীরার কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে স্থানীয় একটি হোন্ডা শোরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলারোয়া উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়ার সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল জলিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুর রব এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আহসান হাবিব।

এছাড়াও উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আবু রায়হান, ৭নং চন্দনপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শফি এবং ৫নং ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান কবির।

ইফতার মাহফিলে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের তাঁতি দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিববৃন্দসহ স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁতি দলের এই আয়োজন তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরিশেষে উপস্থিত নেতাকর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ইফতার সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews