বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। 

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

আবু রায়হান, স্টাফ রিপোর্টার

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

প্রবাসী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

 

ইফতার মাহফিল উপলক্ষে আমিরাতের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও সাংবাদিকরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা তুলে ধরছেন।

 

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র সভাপতি ও এটিএন নিউজের ইউএই প্রতিনিধি সিরাজুল হক-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাগরিক টিভির ইউএই প্রতিনিধি সরওয়ার উদ্দিন রনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও মাই টিভির আমিরাত প্রতিনিধি মহিউল করিম আসিক, শরিফুল ইসলাম চাঁদপুর কন্ঠ আমিরাত প্রতিনিধি , মো: জসিম উদ্দিন গৌমতির খবর চিপ এডিটর, সাগর চন্দ্র স্বপন দৈনিক স্বদেশ বিচিত্রা আমিরাত প্রতিনিধি, আমাদের সকাল-এর প্রতিনিধি রাসেল আহমেদ, মো: জয়নাল মিয়াজী

নন্দিত টিভি আমিরাত প্রতিনিধি,

চ্যানেল এস-এর প্রতিনিধি মামুনুর রশীদ, দৈনিক তরুণ কণ্ঠ-এর প্রতিনিধি সহিদুল হক, সীমান্ত টিভির প্রতিনিধি রিয়াদ হোসেনসহ আরও অনেকে।

 

এ ছাড়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ছালেহ আহম্মেদ ও সেলিম আহম্মেদ উপস্থিত ছিলেন।

 

পরে দেশ ও জাতির কল্যাণ, প্রবাসী বাংলাদেশিদের সুখ-সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকরা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী সাংবাদিকদের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশ রিপোর্টাস ইউনিটি ইউ এন ও

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews