বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

গাবুরায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

শ্যামনগর উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাবুরা ইউনিয়ন শাখা শিবিরের ব্যবস্থাপনায় স্থানীয় একটি মিলনায়তনে এই কর্মসূচি সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির শ্যামনগর পূর্ব সাথী শাখার সভাপতি মো. রাশিদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও ত্যাগের শিক্ষা দেয়। সেই শিক্ষাকে ধারণ করে একটি ইনসাফপূর্ণ ও নৈতিক সমাজ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

 

মাওলানা দিদারুল ইসলাম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাবুরা ইউনিয়ন শাখা।

আশিকুর রহমান, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, শ্যামনগর পূর্ব সাথী শাখা।

মাওলানা আমানিল্লাহ, নায়েবে আমির ও মাওলানা আ. রহমান, সেক্রেটারি, গাবুরা ইউনিয়ন শাখা।

মাস্টার ফরহাদ হোসেন, উপদেষ্টা, সাউদার্ন চ্যারিটি ফাউন্ডেশন।

ইয়াছিন আরাফাত, প্রতিনিধি, যুব বিভাগ, গাবুরা ইউনিয়ন।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাবুরা মধ্যম শাখার সভাপতি মো. জাহিদুল ইসলাম (জসিম)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন গাবুরা মধ্যম শাখার সভাপতি হাফেজ মো. মুনতাসির বিল্লাহ এবং গাবুরা উত্তর শাখার দায়িত্বশীল মো. বাকি বিল্লাহ। এসময় গাবুরা মধ্যম শাখার সেক্রেটারি হাবিবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা পর্বে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও দ্বীনি মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, রমজানের শিক্ষা যেন কেবল ইফতার ও সেহরির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং তা যেন প্রতিটি মুমিনের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজক পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানের এই আধ্যাত্মিক আবহ বজায় রাখতে ইউনিয়ন পর্যায়ে তাদের এ ধরনের গঠনমূলক সামাজিক ও দ্বীনি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews