বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাঁথিয়ায় সমাজসেবা অধিদপ্তরের ভ্যানগাড়ি পেয়ে খুশি ময়েন উদ্দিন।

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৭ বার পড়া হয়েছে

পাবনা জেলা প্রতিনিধি

 

পাবনার সাঁথিয়া উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ভ্যানগাড়ি সহায়তা পেয়ে আনন্দিত হয়েছেন দরিদ্র ও অসহায় শরীরিক প্রতিবন্ধী ময়েন উদ্দিন। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে সংগ্রাম করে আসা ময়েন উদ্দিনের জন্য এই ভ্যানগাড়ি যেন নতুন আশার দুয়ার খুলে দিয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির কর্মসূচির আওতায় তাকে ভ্যানগাড়িটি প্রদান করা হয়। ভ্যানগাড়ি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ময়েন উদ্দিন বলেন, “অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। কাজের সুযোগ ছিল না। আজ ভ্যানগাড়ি পেয়ে খুব খুশি হয়েছি। এতে করে পরিবার নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারবো ইনশাআল্লাহ।”

স্থানীয় সূত্রে জানা যায়, ময়েন উদ্দিন একজন পরিশ্রমী শারীক প্রতিবন্ধী ও সৎ মানুষ। ভ্যানগাড়িটির মাধ্যমে তিনি নিয়মিত কাজ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় সাঁথিয়ায় ভ্যানগাড়ি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় উপস্থিত সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউনও) রিজু তামান্না সমাজ সেবা কর্মকর্তা মো: সাইফুল ইসলাম সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: ফারুক হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাজসেবা অধিদপ্তরের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews