বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রোগমুক্তির দোয়া মাহফিল: অসুস্থ ফারহানা আফরোজের সুস্থতা কামনায় ক্ষুদে হাফেজদের অংশগ্রহণ”

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর উপজেলা ক্রাইম রিপোর্টার

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিণী ফারহানা আফরোজ বর্তমানে ভারতের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার বিকেলে শ্যামনগর পৌরসভা ৩নং ওয়ার্ড কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে ক্ষুদে হাফেজদের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বলেন, ফারহানা আফরোজ একজন ধর্মভীরু ও সহৃদয় নারী। তিনি সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন করবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন সবাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কিসমত আলী, সিনিয়র সহ-সভাপতি আলী মোর্তজা, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জুলফিকার সিদ্দীক, আরিফুজ্জামান আরিফ, রায়হানুল ইসলাম, আকছেদুর রহমান বকুল, অয়েজকুরুনি আশিক, আব্দুল্লাহ আল মামুন লিটন, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াছিন আরাফাত, হুমায়ুন কবির লিটন, মোশাররফ হোসেন মিঠু, রাজকানী সেলিমসহ স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী।

নেতৃবৃন্দ বলেন, একজন সহকর্মীর পরিবারের সদস্য অসুস্থ হলে তা কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি মানবিক ও সামাজিক দায়িত্বের বিষয়। সবাই দেশ-বিদেশ থেকে যেভাবে দোয়া ও সমর্থন দিচ্ছেন, তা প্রশংসনীয়।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও অসুস্থ ফারহানা আফরোজের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত শিশুহাফেজরা অশ্রুসিক্ত কণ্ঠে দোয়া করেন।

স্বেচ্ছাসেবক দলের এই মানবিক আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews