বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় কিডনি রোগে আক্রান্ত তাঁতিদল নেতার ভাতিজার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম শুরু, জেনারেল হাসপাতালে এসটিএস উদ্বোধন তালায় মাদ্রাসাছাত্র হোসাইন আহম্মেদ নিখোঁজ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র  ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তালায় বাল্যবিবাহের উপর নিষেধজ্ঞা আরোপ  ডোপ টেস্টের যুগান্তকারী নির্দেশ দিয়ে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরার এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষের শ্রেষ্ঠ সংগঠক ও শ্রেষ্ঠ প্রতিবেদক আশরাফুল আহমদ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সুন্দরবন উপকূলে ৩১টি ‘বাঘ বিধবা’ পরিবারকে ছাগল প্রদান: আয় ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে সামাজিক উদ্যোগ

তালায় মাদ্রাসাছাত্র হোসাইন আহম্মেদ নিখোঁজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

তালা (উপজেলা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রাম থেকে মোঃ হোসাইন আহম্মেদ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত ৯ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এতে পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ হোসাইন আহম্মেদ কানাইদিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় রেজাকপুর আল মোবারকী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তার নিখোঁজের ঘটনায় বাবা শেখ আব্দুল আজাদ তালা থানায় অভিযোগ করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার আগে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে হোসাইন বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

হোসাইনের বাবা শেখ আব্দুল আজাদ বলেন, “আমার ছেলে হোসাইন মায়ের ওপর অভিমান করে এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে, সেটা আমরা বুঝতে পারিনি। এছাড়া অন্য কারও সঙ্গে তার রাগ বা অভিমান ছিল না। পড়াশোনার জন্যও তার ওপর বাড়তি চাপ ছিল না। আমাদের পরিবারেও কোনো ঝামেলা নেই। হঠাৎ করে ওর বাড়ি থেকে চলে যাওয়াটা আমাদের জন্য খুবই কষ্টের ও রহস্যজনক।”

তিনি আরও বলেন, “আমরা আত্মীয়-স্বজন ও হোসাইনের বন্ধু-বান্ধবদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও তার সন্ধান পাইনি। কেউ যদি আমার ছেলের সন্ধান পান, তাহলে আমাদের জানাবেন।”

কেউ হোসাইন আহম্মেদের সন্ধান পেয়ে থাকলে দ্রুত তালা থানা অথবা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
শেখ আব্দুল আজাদ (বাবা)
মোবাইল: ০১৭৮৯-৫১০৮৭৯

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews