
শাহিনুর ইসলাম বিশেষ প্রতিনিধি
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা সদরে অবস্থিত সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৬ সালের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ২০২১ সালে সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এবছর সর্বপ্রথম ভর্তি হওয়া শিক্ষার্থীরা এসএসসি পরিক্ষায় অংশ নেয়।
সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুস ছালাম মিয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি ২০২১ সালে ৬ষ্ট ও নবম শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি ও পাঠদানের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০২১ সালে ৯৬ জন শিক্ষার্থী ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। যারা এই প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ ২০২৬ সালে এস এস সি পরিক্ষায় অংশ নেয়। যাদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১১ জন। পাসের মোট হার ৭৩ দশমিক ৮৫। জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী ১১ জন হল, জুঁই তরফদার, সীমান্ত বিশ্বাস, সাকিব মোল্লা, মোঃ সানিম হোসেন শেখ, শুভজিত রায়, মোঃ মাহামুদুল হাসান, মোঃ সামিউল ইসলাম সিয়াম, শেখ রওনক গালিব, শুভজিত দাস, সৈকত বিশ্বাস, মাহামুদুল হাসান মাহিম।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুস ছালাম মিয়া জানান, ২০২১ সালে ৬ষ্ঠ শ্রেণীত ৯৭ জন এবং নবম শ্রেণিতে ২৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থী রযেছে ৬৭৭ জন। সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, কারিগরি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান বিভাগেও শিক্ষার্থী ভর্তি করা হবে।