বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় কিডনি রোগে আক্রান্ত তাঁতিদল নেতার ভাতিজার সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম শুরু, জেনারেল হাসপাতালে এসটিএস উদ্বোধন তালায় মাদ্রাসাছাত্র হোসাইন আহম্মেদ নিখোঁজ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র  ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তালায় বাল্যবিবাহের উপর নিষেধজ্ঞা আরোপ  ডোপ টেস্টের যুগান্তকারী নির্দেশ দিয়ে দেশজুড়ে প্রশংসায় ভাসছেন সাতক্ষীরার এসপি আবু সালেহ মো. আশরাফুল আলম দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষের শ্রেষ্ঠ সংগঠক ও শ্রেষ্ঠ প্রতিবেদক আশরাফুল আহমদ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সুন্দরবন উপকূলে ৩১টি ‘বাঘ বিধবা’ পরিবারকে ছাগল প্রদান: আয় ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে সামাজিক উদ্যোগ

খুলনায় ডেঙ্গু প্রতিরোধে ক্রাশ প্রোগ্রাম শুরু, জেনারেল হাসপাতালে এসটিএস উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি

খুলনা মহানগরীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধকল্পে মশক নিয়ন্ত্রণে গৃহীত ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর খান জাহান আলী রোডের সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সম্মুখে, দিলখোলা রোডে এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজে উপস্থিত থেকে পৃথক পৃথকভাবে এই ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি প্রশাসক বলেন, “খুলনার ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় আমাদের আরও সচেতন হতে হবে। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সরকার কর্তৃক গৃহীত কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুসরণ করে কাজ করা হচ্ছে। তবে কেসিসি’র কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।” তিনি নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখতে নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

কার্যক্রম সঠিকভাবে তদারকি করার জন্য নগরীর ৩১টি ওয়ার্ডকে ৩টি জোনে ভাগ করে ৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে প্রধান করে ৩টি কমিটি গঠন করা হয়েছে।

জোন ‘এ’: প্রধান—সচিব। সদস্য—নির্বাহী প্রকৌশলী-১ ও চিফ প্লানিং অফিসার।জোন ‘বি’: প্রধান—প্রধান প্রকৌশলী। সদস্য—নির্বাহী প্রকৌশলী-২ ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।জোন ‘সি’: প্রধান—প্রধান রাজস্ব কর্মকর্তা। সদস্য—ভেটেরিনারি অফিসার ও কঞ্জারভেন্সী অফিসার।

উদ্বোধনী অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস ও শেখ মো. মাসুদ করিম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরানসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে বৃহস্পতিবার বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) নবনির্মিত ‘সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন’ (এসটিএস) এর শুভ উদ্বোধন করেন।

‘কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক’ প্রকল্পের আওতায় প্রায় ৪৮ লক্ষ টাকা ব্যয়ে এই এসটিএসটি নির্মাণ করা হয়েছে। আধুনিক এই এসটিএস নির্মাণের ফলে হাসপাতালের মেডিকেল বর্জ্যসহ অত্র অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনায় এক আমূল পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, কঞ্জারভেন্সী অফিসার মো. অহিদুজ্জামান খানসহ কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews