বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ সংকট দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে শিল্প রফতানি ব্যাহত লেখাপড়ায় বিঘ্নিত আশাশুনির নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পাউবো কর্মকর্তার সঙ্গে এমপি রবিউল বাশার’র মতবিনিময় রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র  

আশাশুনির নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পাউবো কর্মকর্তার সঙ্গে এমপি রবিউল বাশার’র মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনিয়া উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরা আশাশুনি উপজেলার নদীভাঙনপ্রবণ বিভিন্ন এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও ভাঙনকবলিত এলাকায় স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সাতক্ষীরা এক্সচেঞ্জের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাজকিন আহমেদের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে পাউবো কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে আশাশুনির বিভিন্ন নদীভাঙনপ্রবণ পয়েন্টে বেড়িবাঁধের বর্তমান পরিস্থিতি,ঝুঁকিপূর্ণ অংশ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিষয় ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি জলোচ্ছ্বাস ও নদীভাঙন থেকে জনপদ রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার।

মতবিনিময়কালে এমপি রবিউল বাশার বলেন, আশাশুনির মানুষের জানমাল ও কৃষি-মৎস্য সম্পদ রক্ষায় নদীভাঙন প্রতিরোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা প্রয়োজন। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় স্থানে টেকসই বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময়কালে পাউবোর এসডিও রাশেদুজ্জামান, আশাশুনি উপজেলা জামায়াতের আমির ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আফসার মুর্তাজা,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মতে,আশাশুনির নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে বর্ষা ও জোয়ারের সময় ভাঙন বাড়ার পাশাপাশি জনবসতি,ফসলি জমি ও মৎস্যঘের ক্ষতির আশঙ্কা তৈরি হয়। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করা হলে এসব এলাকার মানুষের দুর্ভোগ অনেকাংশে কমবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews