বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি

খুলনা মহানগরীতে জলবায়ুজনিত অভ্যন্তরীণ স্থানচ্যুতি ব্যবস্থাপনার ওপর প্রস্তুতকৃত একটি সমন্বিত কৌশলপত্র খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে কেসিসির সহযোগিতায় ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন অভিযোজন (ডিআরআর এন্ড সিসিএ)’ প্রকল্পের আওতায় কারিতাস-খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

কারিতাস-খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ কেসিসি প্রশাসকের হাতে কৌশলপত্রটি তুলে দেন। এটি যৌথভাবে প্রণয়ন করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আইডিএম এবং কারিতাস বাংলাদেশ।

জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত ও অভিবাসী জনগোষ্ঠীর ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত ও টেকসই উদ্যোগ গ্রহণ করাই এর মূল উদ্দেশ্য।

প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, বাস্তুচ্যুত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এই কৌশলপত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উদ্বাস্তু জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা এবং একটি নির্ভরযোগ্য ডাটাবেজ প্রণয়নের ওপর বিশেষ জোর দেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, কুয়েটের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসাইন, কেসিসির চীফ প্লানিং অফিসার আবির-উল-জব্বার এবং কারিতাস-খুলনার আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ।

এছাড়াও অনুষ্ঠানে ইউনিসেফ, ব্রাক, রূপান্তর, সুশীলন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews