
মোঃ আবু রায়হান স্টাফ রিপোর্টার :
সভাপতি আকবর আলী,সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান সাইদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর (কাজল) সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, কল্যাণ ও মর্যাদা রক্ষার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন (জে.পি.ডব্লিউ.এফ)-এর কলারোয়া উপজেলা শাখার ১৮ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সময় বেলার কলারোয়া উপজেলা প্রতিনিধি মোঃ আকবর আলীকে সভাপতি এবং দৈনিক আওয়ার নিউজের স্টাফ রিপোর্টার মোঃ হুমায়ুন কবীর (কাজল)কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুজ্জামান, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাজির হোসেন, দপ্তর সম্পাদক শেখ মাহমুদুল হাসান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মোঃ তাফহিমুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ হোসেন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব হাসান, আইন বিষয়ক সম্পাদক হাসান ইকবাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে মোঃ তারেক আজিজ এবং সদস্য হিসেবে মোঃ সেলিম হোসেন ও মোঃ আহসান উল্লাহকে রাখা হয়েছে।
সংগঠন সূত্রে জানা গেছে, নবগঠিত কমিটির সদস্যরা দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সঙ্গে যুক্ত। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা, নির্যাতন-হয়রানির বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ আকবর আলী বলেন, সাংবাদিকরা সমাজের অনিয়ম-দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে কথা বলেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন হয়রানি বা নিরাপত্তাহীনতার শিকার না হন, সে বিষয়ে সংগঠনটি কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতেও উদ্যোগ নেওয়া হবে।
সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর (কাজল) বলেন, সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে সংগঠনটি ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির সদস্যরা কলারোয়ার সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত নিরাপত্তা ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।