রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ইউপি সচিব আফজালের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়: একাধিকবার সংবাদ প্রকাশের পরও প্রশাসন নীরব অভয়নগরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, থানা হেফাজতে অভিযুক্ত মেয়ে খুলনায় ৬০ জন সাংবাদিকের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে বিজেপিসি শ্যামনগরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুনরায় ডেপুটি এটর্নী জেনারেল হলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতি সন্তান এডঃ মাসুদুল আলম দোহা সাইবার দলের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদারীপুরে ১২৮ বোতল ফেন্সিডিল সহ আয়ুব হোসেন নামে এক মাদক কারবারি গ্রেফতার সম্পন্ন হলো নিমতলা খাল খনন বিল ডাকাতিয়ার দীর্ঘদিনের জলাবদ্ধতা  নিরসনের আশা, কৃষি ও মৎস্য চাষে খুলছে নতুন সম্ভাবনা জগতবিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী, পাইকগাছার রাড়ুলিতে নানা আয়োজনে উদযাপন বেতাগীতে চলমান জমি বিরোধে রাতের আঁধারে ঘরের সামনে টিনের বেড়া, তদন্তের আশ্বাস পুলিশের

অভয়নগরে মেয়ের আঘাতে মায়ের মৃত্যু, থানা হেফাজতে অভিযুক্ত মেয়ে

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মেয়ের আঘাতে সাহানা বেগম (৬১) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে শিরিনা খাতুনকে (২০) থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সাহানা বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা গ্রামের বাসিন্দা। তিনি অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

অভিযোগ অনুযায়ী, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে শিরিনা খাতুন একটি সিল (পেষণী) দিয়ে সাহানা বেগমের মাথা ও মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

পরে বাড়ির মালিকের স্ত্রী ডলি খাতুন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসক। তবে অ্যাম্বুলেন্সে তোলার আগেই তার মৃত্যু হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মেয়েকে থানা হেফাজতে নিয়েছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া শেষে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews