বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় মধ্যরাতে মসজিদের দানবাক্স ভেঙে চুরি, সিসিটিভিতে অভিযুক্তের ছবি বীরগঞ্জে এডিপির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার বিতরণ দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ যশোরে এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ব্রিজ আছে, চলাচল নেই ডুমুরিয়ায় সংযোগ সড়কের অভাবে তিন বছর ধরে অচল দুটি সেতু কাশিমাড়ী বাজারে নতুন মাছের সেট উদ্বোধন, স্থানীয় মৎস্য ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি আশাশুনির উত্তর পুঁইজালা-লক্ষিখালী জিপিএস সড়ক পাকাকরণের জোর দাবি ম্যাথ একাডেমির আয়োজনে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে নাসির উদ্দিন লিটন

(২৯ শে জুলাই) বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের অধীনে মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা কালকিনি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইফ-উল -আরেফিন। সভাপতি উপস্থিত গ্রাম আদালতের ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি করতে পারে। সেখানে নামে মাত্র খরচে এ সেবা পাওয়া যায়। ফৌজদারি মামলার ফি ১০/-টাকা ও দেওয়ানি মামলার ফি ২০/- টাকা এ ছাড়া এ আদালতে আর কোন টাকা-পয়সা লাগে না। গ্রাম আদালত পাঁচজন নিয়ে গঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আবেদনকারী ও প্রতিবাদী পক্ষের দুইজন করে মনোনীত ব্যক্তি তারা হলেন একজন ইউপি সদস্য এবং আরেকজন স্হানীয় গণ্যমান্য ব্যক্তি। এই দু’পক্ষের চারজন এবং ইউপি চেয়ারম্যান এই পাঁচজন নিয়ে গঠিত হয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত। উল্লেখ থাকে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই হলো গ্রাম আদালতের চেয়ারম্যান। সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন গ্রাম আদালতের বিচার যোগ্য কোন মামলা শালিস করা যাবে না। কেননা সালিশের কোন স্হায়ী ভিত্তি নেই।

 

তিনি আরোও বলেন বিগত জুলাই ২৫ হতে জুন ২৬ পর্যন্ত অর্থাৎ (এক বছরে) কালকিনি উপজেলার ১০ টি ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে সরাসরি ইউনিয়নের মামলা দায়ের ও উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা সহ সর্বমোট ৩০৭ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

 

তার মধ্যে ইউপিতে সরাসরি মামলা দায়ের করা হয়েছে ৩০০ টি, উচ্চ আদালত থেকে ইউনিয়ন পরিষদে মামলা প্রেরণ করা হয়েছে ০৭ টি,মোট মামলা ৩০৭ টি,

বাতিল খারিজ নেই,মোট নিষ্পত্তির সংখ্যা ৩০৭ টি, বর্তমান অপেক্ষামান কোন মামলা নেই, মোট বাস্তবায়নকৃত মামলার সংখ্যা ৩০৭ টি। মোট ক্ষতিপূরন আদায় জমির মুল্য সহ ৮০৬৩৫০০/- টাকা। সভাপতি বলেন প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান মাসে অন্ততপক্ষে পাঁচটি করে মামলা নিষ্পত্তি করতে হবে। সভাপতি উপস্থিত সকল চেয়ারম্যানদের উদ্দেশ্য বলেন কালকিনি উপজেলায় মামলার আবেদন এবং নিষ্পত্তির হার কম। ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালতের প্রচার প্রচারণা করার ব্যবস্থা করতে হবে যেন সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে এবং ইউনিয়ন পরিষদে এসে সঠিক বিচার পায় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। সভাপতি আরোও বলেন উচ্চ আদালত থেকে আপনাদের ইউনিয়নের গ্রাম আদালতে মামলা নিষ্পত্তির জন্য প্রেরণ করেছেন আমি জানি আপনাদের প্রতিটি ইউনিয়নে উচ্চ আদালত থেকে যে মামলা পাঠিয়েছেন তা অতি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করবেন। নিষ্পত্তি করে উচ্চ আদালতে মামলার প্রতিবেদন প্রেরন করবেন। কেননা ইতিপূর্বে একাধিকবার মাসিক সভায় আপনাদের উচ্চ আদালতের মামলা নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। আমি ইতিপূর্বে উচ্চ আদালতের মামলা নিষ্পত্তি করার জন্য চিঠি ইস্যু করেছি আপনারা এ ব্যাপারে সবাই অবগত আছেন।

 

সভায় আরোও উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন তিনি এক নজরে বিগত তিন মাসের মামলার চিত্র তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি), বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান গন সহ সাংবাদিক ও রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews