মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিবচর থানা এলাকা হতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। খুলনা রেঞ্জের নতুন ডিআইজির সাতক্ষীরা সফর বিশেষ কল্যাণ সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় মাদারীপুরে জেলা কারাগারে সাজা প্রাপ্ত বন্দীদের ইলেকট্রিক্যাল ও ব্লক বাটিক বিউটি ফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা ময়নাতদন্তে হত্যার আলামত, প্রধান আসামিরা এখনও অধরা সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত এক সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয় নাই সুমন হত্যা মামলার আসামি, ন্যায়বিচারের অপেক্ষায় নিষ্পাপ শিশুসন্তান শ্যামনগরে বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন- আহবায়ক সোলাইমান কবীর, সদস্য সচিব মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন।

কালিগঞ্জে সঞ্জীব সরকার হত্যা ময়নাতদন্তে হত্যার আলামত, প্রধান আসামিরা এখনও অধরা

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি

 

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামের ঘের ব্যবসায়ী সঞ্জীব সরকার (৩০) হত্যা মামলার তদন্তে ময়নাতদন্ত প্রতিবেদনে তার মৃত্যু শ্বাসরোধজনিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করা হলেও, মামলার প্রধান আসামিদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় নিহতের পরিবার তদন্তের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে।

 

জানা যায়, গত ৩০ জুন বিকেল ৫টার দিকে মাছ ধরার ফাঁদ (আটল) বসানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন সঞ্জীব সরকার। পরদিন ভোরে ঠেকরা মৌজায় একটি মাছের ঘেরের ক্যানেলের পানি ও ঘাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

পুলিশের সুরতহাল প্রতিবেদনে নিহতের চোখ, ঠোঁট ও গলায় আঘাতের চিহ্নের উল্লেখ রয়েছে। পরবর্তীতে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে সম্পন্ন ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে চিকিৎসকরা তার মৃত্যুকে ‘হোমিসাইডাল ডেথ’ (হত্যাজনিত মৃত্যু) হিসেবে উল্লেখ করেন। প্রতিবেদনে বলা হয়েছে, গলায় লিগেচার মার্কসহ শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে এবং মৃত্যুর আগে শারীরিক নির্যাতনের আলামত পাওয়া গেছে।

 

নিহতের বাবা ও মামলার বাদী গোপাল চন্দ্র সরকার বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তেও সেটি স্পষ্ট হয়েছে। কিন্তু এখনো প্রধান আসামিদের গ্রেপ্তার করা হয়নি। আমরা দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। এদিকে স্থানীয়ভাবে মামলার তদন্ত ও বিভিন্ন দিক নিয়ে নানা আলোচনা থাকলেও, এসব বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানান, মামলার ৪ নম্বর আসামি নেপাল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১২ জুলাই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া ১ নং আসামি আনন্দ সরকার, ২ নং আসামি তাপস সরকার ও ৩ নং আসামি শাওন সরকারকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুত তাদেরও আইনের আওতায় আনা সম্ভব হবে।

 

স্থানীয় সচেতন মহল মনে করছে, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত হলে জনমনে আস্থা ফিরে আসবে এবং অপরাধ দমনে ইতিবাচক বার্তা যাবে। অন্যদিকে, তদন্তে বিলম্ব হলে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্বেগ আরও বাড়তে পারে।নিহতের পরিবার দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews