রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা ৩ আসনে বিএমজেপি’র মনোনয়ন পেলেন রুবেল গাইন

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

মোঃ আবু রায়হান সাতক্ষীরা জেলা প্রতিনিধি

 

আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ইভাঃ রুবেল গাইনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)। ইভাঃ রুবেল গাইন, বিএমজেপির সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন কটছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিএমজেপির সভাপতি সুকৃতি কুমার মন্ডল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ইভাঃ রুবেল গাইনকে মনোনয়নপত্র তুলে দেন। সোমবার (২৯ ডিসেম্বর) নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিবেন। দলীয় মনোনয়ন পেয়ে তিনি দলটির সভাপতি সুকৃতি কুমার মন্ডলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তিনি আশাশুনি ও কালিগঞ্জের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং নির্যাতিত, নিপীড়িত জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাতক্ষীরা ৩ আসন থেকে রকেট প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews