সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত কলারোয়ায় টিআর-কাবিখা প্রকল্পে লাখ লাক টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

সাতক্ষীরার শ্যামনগরে সীমান্ত এলাকা থেকে একনলা বন্দুক ও গুলি উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড শর্টগানের গুলি এবং ২০ বোতল উইনকোরেক্স সিরাপ উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ আমিনুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিঞ্চি এলাকার কালিন্দি নদীর চর থেকে এসব উদ্ধার করা হয়।

 

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড শর্টগানের গুলি এবং ২০ বোতল উইনকোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িতরা আগেই সেগুলো ফেলে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।

 

যদিও তিনদিন আগেই বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়, বিষয়টি গণমাধ্যমকর্মীরা শুক্রবার জানতে পারেন।

 

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান জানান, গত ২৭ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী কালিন্দি নদীর চর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও সিরাপ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অভিযানের খবর পেয়ে চোরাচালানকারীরা সেগুলো ফেলে পালিয়ে যায়।

 

তিনি আরও জানান, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত করছেন শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews