বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক সংস্কারে অতিরিক্ত ভাঙচুরের প্রতিবাদে ভূমিহীন পরিবারের মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

মোঃ হাফিজুর রহমান হাফিজ, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি। 

 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ফুলতলা মোড় এলাকায় সড়ক সংস্কার কাজের সময় প্রয়োজনের অতিরিক্ত ভাঙচুর না করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভূমিহীন পরিবারের সদস্যরা। রবিবার (২৩ নভেম্বর) সকাল থেকে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নারী-পুরুষ অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি ব্যবহারের অধিকার অবশ্যই সরকারের রয়েছে। তবে যতটুকু দরকার, ততটুকুই নেওয়া এটাই যৌক্তিক দাবি। তাদের অভিযোগ প্রকল্প বাস্তবায়নের নাম করে অতিরিক্ত ভাঙচুর বা সীমার বাইরে জমি নেওয়ার চেষ্টা করা হলে প্রকৃত ভূমিহীনরা ক্ষতিগ্রস্ত হবেন।

 

স্থানীয়রা জানান, সরকারি জমিতে বসবাসকারী সবাই প্রকৃত ভূমিহীন নন। অনেকে ঘরবাড়ি থাকা সত্ত্বেও পজেশনের অজুহাতে সরকারি স্থান দখল করে রাখেন। এতে প্রকৃত ভূমিহীনদের সমস্যায় পড়তে হয়। তবে সব পক্ষের অবস্থান যাচাই করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারেরই।

 

এ অবস্থায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা সড়ক সংস্কার কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দখলবাজদের চিহ্নিত করার জন্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের দাবি জানান। পাশাপাশি তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে উন্নয়ন কাজের পাশাপাশি সাধারণ মানুষের বসবাস ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews