বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ, স্বামী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরা সদরের কুখরালী এলাকায় সোহানা পারভীন (১৯) নামের এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকালে কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী শেখ সাকিব হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত সোহানা পারভীন সাতক্ষীরা শহরের দহাকুলা গ্রামের মো. আব্দুল খলিলের মেয়ে। তার স্বামী শেখ সাকিব হোসেন কুখরালী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সাকিবের বাড়িতে নিজ ঘরের আড়ার সঙ্গে সোহানাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

তবে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে নারাজ নিহতের পরিবার। সোহানার বাবার বাড়ির লোকজনের অভিযোগ, এটি আত্মহত্যা নয়। তাদের দাবি, পারিবারিক কলহের জেরে সোহানাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরবর্তীতে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আত্মহত্যা বলে চালিয়ে দিতে হত্যার পর তার লাশ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

সাতক্ষীরা সদর থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ আরও জানায়, নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে এবং ঘটনার রহস্য উদঘাটনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শেখ সাকিব হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews