বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

শ্যামনগর দূগাবাটিতে টেকসই বাঁধ ও নিরাপদ পানির দাবিতে মতবিনিময় সভা; পাশে থাকার প্রত্যয় ডা. মনিরুজ্জামানের

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

মোঃ ফারুক হোসাইন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়নের দূগাবাটি এলাকায় কপোতাক্ষ নদের তীব্র ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক বসতভিটা ও ফসলি জমি। উদ্ভূত পরিস্থিতিতে নদীভাঙন রোধ, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির সংকট সমাধানের দাবিতে গতকাল বিকেলে দূগাবাটি এলাকায় এক জরুরি নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের বিএনপি নেতা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডাঃ মনিরুজ্জামান। তিনি বলেন, “দূগাবাটির অবহেলিত ও নদীভাঙনে নিঃস্ব মানুষকে রক্ষা করতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উপকূলীয় মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।” অনতিবিলম্বে পানি উন্নয়ন বোর্ডকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, অবিলম্বে টেকসই বাঁধ ও পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, যুবসমাজ এবং নদীভাঙনে সরাসরি ক্ষতিগ্রস্ত প্রান্তিক জেলে ও কৃষকসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের জীবন-জীবিকার চরম সংকটের কথা তুলে ধরেন। স্থানীয় বাসিন্দারা জানান, দূগাবাটি এলাকায় নদীভাঙন দিন দিন আরও নিয়ন্ত্রণহীন আকার ধারণ করছে। প্রতিনিয়ত বহু পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই ও শেষ সম্বল ফসলি জমি হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব ও মানবেতর জীবনযাপন করছে।

ভাঙনের পাশাপাশি এই অঞ্চলে সুপেয় পানির সংকট এখন চূড়ান্ত সীমায় পৌঁছেছে উল্লেখ করে বক্তারা বলেন, একদিকে নদী কেড়ে নিচ্ছে জমি, অন্যদিকে পানের অযোগ্য লবণাক্ত পানি জীবনকে করে তুলেছে দুর্বিষহ। ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের পাশাপাশি এলাকায় বিশুদ্ধ ও নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) সরকারের সংশ্লিষ্ট সব মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন নেতা ডাঃ মনিরুজ্জামান তার বক্তব্যে আরও যোগ করেন, “দেশনায়ক তারেক রহমানের স্পষ্ট নির্দেশ রয়েছে—জনগণের যেকোনো বিপদে তাদের পাশে দাঁড়াতে হবে। আমরা সবসময় আপনাদের পাশে আছি। ভাঙন কবলিত এলাকায় যদি দ্রুত দৃশ্যমান ও দীর্ঘমেয়াদি সরকারি পদক্ষেপ নেওয়া না হয়, তবে জনগণকে সাথে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।”

উক্ত মতবিনিময় সভায় সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা আশেক ইলাহি মুন্না এবং শ্যামনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল রহমান দুলু।

 

সভায় উপস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তারা জনগণের দুর্ভোগ ও দাবির সপক্ষে একাত্মতা প্রকাশ করেন। তারা ভাঙন কবলিত ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং দীর্ঘমেয়াদি টেকসই বাঁধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রকল্প প্রস্তাব পাঠানোর আশ্বাস প্রদান করেন।

সভা শেষে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারগুলোর পুনর্বাসনের দাবি এবং স্থানীয় সমস্যাগুলো নিয়ে প্রশাসনের ওপর নিয়মতান্ত্রিক চাপ সৃষ্টি করতে একটি সর্বদলীয় ‘সম্মিলিত নাগরিক কমিটি’ গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews