সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন কর্মদক্ষ প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর আয়োজনে ২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হল ৭৫টি সেলাই নিয়েও মৃত্যুর সঙ্গে লড়াই, ৩০ দিনেও ধরা পড়েনি  আসামি পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব গ্রেপ্তার! ট্রাস্কফোর্স অভিযানে একাধিক মামলার আসামি নারী মাদক কারবারি গ্রেফতার; ইয়াবা, হেরোইন ও গাঁজা উদ্ধার মাদকবিরোধী অভিযানে সোচ্চার হয়ে সরকারের সাথে তাল মিলিয়ে জিরো টলারেন্স ঘোষণা করতে চাই তালার ৪ নং কুমিরা ইউপি চেয়ারম্যান ও মেম্বারগন। নবাগত পুলিশ সুপার আশিস বিন হাছান: ঝিনাইদহকে  শান্ত ও মাদকমুক্ত জনপদ গড়ার প্রত্যয়  ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত কলারোয়ায় টিআর-কাবিখা প্রকল্পে লাখ লাক টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তের দাবি জাতীয় পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

শ্যামনগরে সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, গাবুরা প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে ১৭৩ নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “শুধুমাত্র ভালো ফলাফল করলেই চলবে না, নিয়মিত পাঠাভ্যাস ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি শিক্ষার্থীদের অর্জিত এই সাফল্যের ধারা ভবিষ্যতে অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন:

আবু তালেব, সহকারী শিক্ষক, চাঁদনীমুখা পি জে আলিম মাদ্রাসা।

আবুল হোসেন, অধিনায়ক, ৯ নং সোরা সূর্য তরুণ যুব সংঘ ক্রিকেট দল।

জহির আলিম, সাবেক সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটি।

এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজর রহমান ও কিষান মণ্ডল তাদের বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে অভিভাবকবৃন্দের পক্ষে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, ইয়াকুব বৌদি, আব্দুল কাদের ও অহিদুজ্জামান। সমাজসেবামূলক সংগঠন সূর্য তরুণ যুব সংঘের সদস্য সাইফুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

ফলাফল ঘোষণার পর কৃতি শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করা হয়। সবশেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews