Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

দৈনিক সাতক্ষীরা দিগন্ত দৈনিক সাতক্ষীরা দিগন্ত

সত্য তথ্যে প্রতিদিন

  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
  • হোম
  • 𝗟𝗜𝗩𝗘 𝗙𝗠
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • জীবনযাপন
  • বিশেষ প্রতিবেদন
  • আরো
    • ধর্ম
    • গ্রামীণ সাংবাদিকতা
    • চাকরির খবর
    • আইন বিচার
    • সচেতনতা
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • পড়ালেখা
    • খেলাধুলা
    • সম্পাদকীয়
  • আমাদের পরিবার
Subscribe
Close

Search

গণমাধ্যম

শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ দৈনিক সাতক্ষীরা দিগন্ত ডিএসডি টিভির সম্পাদক মেহেদী হাসানের

By NEWS TV
March 3, 2026 1 Min Read
0

নিজস্ব প্রতিবেদক,

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল আযম মনিরের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দৈনিক সাতক্ষীরা দিগন্ত ও ডিএসডি টিভির সম্পাদক মেহেদী হাসান। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সাংবাদিকদের এই ক্রান্তিকালে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

 

এক বিবৃতিতে সম্পাদক মেহেদী হাসান বলেন, “পেশাজীবী সংগঠনের কার্যালয়ে ঢুকে একজন সাংবাদিক নেতার ওপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসীরা যদি প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর তাণ্ডব চালায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা ও সাংবাদিকদের পেশাগত সুরক্ষা কোথায়?” তিনি এ ঘটনায় স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করেন।

 

হামলার পর থেকেই সম্পাদক মেহেদী হাসান ব্যক্তিগতভাবে আহত সভাপতি মনিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন। তিনি শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা এবং উপস্থিত অন্যান্য সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মনিরের উন্নত চিকিৎসার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

 

মঙ্গলবার অনুষ্ঠিত সাংবাদিকদের মানববন্ধনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মেহেদী হাসান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার মূল হোতা আনোয়ারুল ইসলাম আঙ্গুরসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে। সাংবাদিকদের কলম স্তব্ধ করার যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই। যারা কলম সৈনিকদের ওপর হাত তোলে, তারা সমাজের শত্রু। অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

  • Post
  • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Click to email a link to a friend (Opens in new window) Email
  • Click to print (Opens in new window) Print

Like this:

Like Loading...

Related

Author

NEWS TV

Follow Me
Other Articles
Previous

সাংবাদিক ও রাজনৈতিক নেতা কর্মীরা সকলে মিলে তালাকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে- অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ

Next

কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে রেড ক্রিসেন্ট কলারোয়া উপজেলা টিমের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ | দৈনিক সাতক্ষীরা দিগন্ত
%d