সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কলারোয়া কমিটির নতুন পদায়ন যুগ্ম সম্পাদক হলেন মোঃ আবু রায়হান সাতক্ষীরায় এসএসসিতে চরম বিপর্যয়-৪ প্রতিষ্ঠানের একজনও পাস করেনি কলারোয়ায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ১৮ সদস্যের কমিটি গঠন নবগঠিত এডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত  কয়রায় এসআই তাওহীদুলের বিরুদ্ধে অপরাধের পাহাড় বদলি ঠেকাতে গণমাধ্যমে দৌড়ঝাঁপ ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ রাণীশংকৈলের মানুষ প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত স্বাভাবিক জীবনযাত্রা কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  শ্যামনগরে যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে জুলাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত নতুন রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর; দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাই বড় শক্তি গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের প্রদর্শক ফায়েকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান  

সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কলারোয়া কমিটির নতুন পদায়ন যুগ্ম সম্পাদক হলেন মোঃ আবু রায়হান

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদিত (রেজি. নং এস-১৪৫১৭) পেশাজীবী সাংবাদিকদের অধিকার রক্ষা ও কল্যাণে নিয়োজিত সংগঠন ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর কলারোয়া, সাতক্ষীরা শাখার নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন উদীয়মান তরুণ ও নিবেদিতপ্রাণ কর্মী মোঃ আবু রায়হান। তাঁকে সংগঠনের কলারোয়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

সংগঠনের নীতি-নির্ধারণী বোর্ডের সিদ্ধান্তক্রমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে এই পদায়ন প্রদান করা হয়।

নতুন দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মোঃ আবু রায়হান বলেন:

“সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণে কাজ করার এই সুযোগ আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। কলারোয়া উপজেলার সম্মানিত সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ রেখে তাঁদের যেকোনো পেশাগত সংকট ও প্রয়োজনে পাশে দাঁড়ানোই হবে আমার প্রধান লক্ষ্য। আমাকে এই দায়িত্বে মনোনীত করায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।

এদিকে মোঃ আবু রায়হান ‘সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন’-এর কলারোয়া শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় কলারোয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ তাঁকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেন, তাঁর মেধা ও কর্মদক্ষতায় সংগঠনের কার্যক্রম আরও ত্বরান্বিত ও গতিশীল হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews