রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মানববন্ধন মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন

রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ১০ পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান

মানবতার সেবায় এগিয়ে এসে রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন ১০টি দুস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ গ ম আব্দুস সালাম।
ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফজলু মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুকুর আলী। এছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জলিল তরফদার এবং সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হাকিম গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন ঢালী, সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক মোস্তফা কারিকার, উপদেষ্টা মোকসেদ আলী কারিকর, শফিকুল মুন্সী, এবং হাজী আব্দুর রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুবেল, আবু রাইরা, আশিক, রিপন, রিফাত, মজিদ সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই হলো প্রকৃত মানবসেবা।
সভাপতির বক্তব্যে ফজলু মল্লিক বলেন, রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন ভবিষ্যতেও সমাজের উন্নয়নে ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে।
অনুষ্ঠানের শেষে ১০টি পরিবারের হাতে আর্থিক সহায়তার উপহার তুলে দেন অতিথিরা। এই সহায়তা পেয়ে পরিবারগুলো ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews