বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

ভাঙ্গুড়ায় ১ কিলোমিটার এইচবিবি করণ রাস্তার শুভ উদ্ভোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার, পাবনা জেলা

 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড়ে দুপুর ১২ টার দিকে একটি গ্রামীণ রাস্তা টেকসই করার লক্ষ্যে ১ কিলোমিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির শুভ উদ্ভোধন করেন ৭০,পাবনা -৩ এলাকার মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার এমপি। উদ্ভোধন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন ৭০,পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগার বক্তব্য কালে তিনি বলেন,মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাবো। তিনি বলেন প্রত্যেকটি জনস্বার্থকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। যোগাযোগের জন্য রাস্তা, ঘাট,ব্রিজ,কার্লভার্ট নির্মাণ,সেচের জন্য খাল খনন,অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস,অবকাঠামো প্রভৃতি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে চান তিনি।

 

তিনি আরো বলেন,মানুষ বড় আশা নিয়ে তাকে ভোট দিয়েছেন। তাই মানুষের কল্যাণ ছাড়া তিনি অন্য কিছু ভাবতে চান না। এজন্য নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম,খানমরচি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান,উপজেলা জামাতের আমির মো: মহির উদ্দিন সহ গণমাধ্যম কর্মী ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews