সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে নতুন মসজিদের সামনের রাস্তা উদ্বোধন  কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে বেতাগীতে বেড়েছে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা  বিএনপি নেতার ছবিযুক্ত জার্সিতে আগুন ও হামলার নেপত্যে যুবলীগ নেতা! বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অভয়নগরে সাংবাদিক আবুল বাশারকে হত্যার উদ্দেশ্যে ককটেল হামলা অল্পের জন্য রক্ষা, প্রতিবাদে উত্তাল যশোর কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষর করে সিও রেজা  জলবায়ু সচেতনতায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে র‍্যালি ও সেমিনার

বেতাগীতে বেড়েছে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা 

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা  (বরগুনা)

 

বরগুনার বেতাগী উপজেলায় চলতি মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বিদ্যুৎ বিল আসায় উদ্বেগ ও ভোগান্তিতে পড়েছেন অনেক গ্রাহক। অতিরিক্ত বিলের কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই দাবি করছেন, তাদের বিদ্যুৎ ব্যবহার আগের মতোই থাকলেও বিল উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

 

উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, সাম্প্রতিক মাসে প্রাপ্ত বিদ্যুৎ বিল আগের মাসগুলোর তুলনায় অনেক বেশি এসেছে। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো আর্থিক চাপের মুখে পড়েছে। অনেক গ্রাহক বিদ্যুৎ অফিসে গিয়ে বিলের বিষয়ে জানতে চাইছেন এবং প্রয়োজনে বিল পুনঃযাচাইয়ের দাবি জানিয়েছেন।

স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, গৃহিণী ও সাধারণ গ্রাহকদের ভাষ্য, অতিরিক্ত বিদ্যুৎ বিল তাদের দৈনন্দিন ব্যয়ের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। তারা সঠিকভাবে মিটার রিডিং গ্রহণ এবং বিল নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্কতা কামনা করেছেন।

 

এ বিষয়ে বেতাগী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মুনতাসীর বিন হাসিব গণমাধ্যমকর্মীদের জানান, “মে মাসে বৃষ্টিপাত কম হওয়ায় গরমের তীব্রতা বেড়েছিল। ফলে গ্রাহকদের অতিরিক্ত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে সরকারি নীতিমালা অনুযায়ী বিদ্যুতের ওপর অতিরিক্ত কর আরোপের কারণেও কিছুটা বিদ্যুৎ বিল বেড়েছে। তবে কোথাও যদি বিচ্ছিন্নভাবে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া যায়, তাহলে তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews