বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

আবুজার গাজী, খুলনা বিভাগীয় প্রধান

 

শ্যামনগরে পানিতে ডুবে নাহিদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১ জুন) দুপুরে উপজেলার রমজানগর ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাহিদ ওই গ্রামের আলম গাজীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে খেলাধুলার একপর্যায়ে শিশু নাহিদ পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে অগোচরে বাড়ির পাশের জলাশয়ের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুরের দিকে বাড়ির পাশের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।শিশুটির এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও পুরো এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews