সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নীলডুমুর বাজারে হার্ডওয়্যার দোকানে বড় আকৃতির একটি অজগর সাপ ঢুকে পড়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিক্ষার মানোন্নয়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: বাশিস রাণীশংকৈল উপজেলার নবনির্বাচিত কমিটির প্রত্যয় কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের গণপতি গ্রামে নতুন মসজিদের সামনের রাস্তা উদ্বোধন  কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে বেতাগীতে বেড়েছে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা  বিএনপি নেতার ছবিযুক্ত জার্সিতে আগুন ও হামলার নেপত্যে যুবলীগ নেতা! বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অভয়নগরে সাংবাদিক আবুল বাশারকে হত্যার উদ্দেশ্যে ককটেল হামলা অল্পের জন্য রক্ষা, প্রতিবাদে উত্তাল যশোর

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২ জুলাই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ, বিশেষ প্রতিনিধি

 

আগামী ২ জুলাই (বুধবার) পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন।

এ আয়োজনের উদ্যোগ নিয়েছেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদের প্রশাসক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পি। ক্যাম্পটি বাস্তবায়ন করবে খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একটি দল। আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পে আগত রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং রোগ নির্ণয়ের সেবা বিনামূল্যে প্রদান করা হবে। যেসব রোগীর উন্নত চিকিৎসা বা অস্ত্রোপচারের প্রয়োজন হবে, তাদের পরবর্তী চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে। আয়োজকরা জানান, চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার সর্বস্তরের জনগণকে নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে এ বিনামূল্যের চক্ষু চিকিৎসা সেবা গ্রহণের আহ্বান জানানো। সোমবার সকালে উপজেলা বিএনপির আহবায়ক ডাক্তার আঃ মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ,তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মেছের আলী সহ নেতা কর্মিরা উপজেলা সদরে লিফলেট বিতরণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews