বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

গাজীপুরে প্রাপ্তি পরিচিতি

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

মোঃ রেজাউল করিম,সংবাদদাতাঃ-

 

জেলা গাজীপুর শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার প্রার্থী সার্ভেয়ার রাকিবুল হাসান রাসেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজকে গাজীপুর গ্রামের পূর্বপাড়া প্রধানের চালা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রবীণ রাজনীতিবিদ,মুরুব্বী, অভিভাবক ও আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে আগামী স্থানীয় সরকার নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেন রাকিবুল হাসান রাসেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর ইউনিয়ন সভাপতি মো. আইয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ মনিরুজ্জামান সরকার।

সভায় স্থানীয় প্রবীণ নেতারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে পূর্বপাড়া এলাকার রাস্তাঘাটের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তারা আশা প্রকাশ করেন, রাকিবুল হাসান রাসেল নির্বাচিত হলে এলাকার অবকাঠামোগত উন্নয়নসহ জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

এ সময় এলাকাবাসী রাকিবুল হাসান রাসেলকে সৎ,যোগ্য,চরিত্রবান ও সমাজসেবায় আগ্রহী ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন,তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের অন্যতম সমস্যা মাদক নির্মূলে কার্যকর ভূমিকা পালন করতে পারবেন।

বিশেষ অতিথি আলহাজ মনিরুজ্জামান সরকার বলেন,জনগণের ভোটে নির্বাচিত হয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে তারা কাজ করতে চান।এ জন্য তিনি নিজের পাশাপাশি মেম্বার প্রার্থী রাকিবুল হাসান রাসেলের পক্ষেও সমর্থন কামনা করেন।

প্রধান অতিথি মো. আইয়ুব আলী বলেন,ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন বরাদ্দ সুষ্ঠু ও স্বচ্ছভাবে বণ্টনের মাধ্যমে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসাসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি দুর্নীতি,বৈষম্য ও অবিচারমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews