রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে যখন উত্তাল সাতক্ষীরার কালীগঞ্জ, তখনই ভাইরাল স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ইয়াবা সেবনের ভিডিও! জনমনে তীব্র ক্ষোভ শ্যামনগরে মা’য়ের দাঁত ভাঙলো ছেলে শ্যামনগরে যৌতুকলোভী আজিজুল হক আকাশ গ্রেফতার ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি নির্বাচন: দলীয় প্রতীক না থাকায় বাড়ছে প্রার্থীর ভিড়, মাঠে নামছেন এক ডজন সম্ভাব্য প্রার্থী ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফে ইউএনওর উপস্থিতিতে এনজিও কার্যক্রম ও সীমান্ত উন্নয়ন নিয়ে মতবিনিময়, ঝিমংখালী বিজিবি ক্যাম্প পরিদর্শন ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা আসামি আইয়ুব আলী র‍্যাব-১৫-এর হাতে গ্রেপ্তার উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল চুকনগরে মাদক, অনলাইন জুয়া ও দুর্নীতি নির্মূলের দাবিতে মানববন্ধন ফরিদপুরে আলী আছগার এমপির অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী বিতরণ

কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনার সঙ্গে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সভাপতি এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

 

শনিবার সকালে তাঁর নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নেতৃত্ব দেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি এবং শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সহ-সভাপতি আওরঙ্গজেব কামাল।

 

এ সময় সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি খুলনার পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সফলতা কামনা করেন নেতৃবৃন্দ।

 

সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা আগত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দায়িত্ব পালনই আমার অঙ্গীকার। খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়নের এ যাত্রা এগিয়ে নিতে চাই।”

 

এ সময় বক্তব্যে ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, “আমরা আশা করি, কেডিএর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার নেতৃত্বে খুলনার উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে। তিনি একজন সৎ, দক্ষ ও সাংবাদিকবান্ধব রাজনীতিবিদ। তাঁর নেতৃত্বে কেডিএ জনমুখী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন খুলনা নৌ-পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গনি শেখ, শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মল্লিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাগর আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. ইয়াসিন মোল্লা, শেখ আব্দুল মজিদ, নাজমুলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews