বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

ফরিদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে বিএমডিএ চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি।

 

 

পাবনার ফরিদপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ৬টি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।

শনিবার (২৭ জুন, ২০২৬) বিকেল ৪টায় ফরিদপুর উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, “বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প থেকে বরাদ্দকৃত টাকার সিংহভাগই পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনের সার্বিক উন্নয়ন কাজে ব্যবহার করা হবে।” কৃষির আধুনিকায়ন ও অবহেলিত এই অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে বরেন্দ্র প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি দলের তৃণমূল পর্যায়কে আরও সুসংগঠিত করে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং যুগ্ন সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহম্মেদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা ও হাদল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক আঃ হাকিম খান, বি- নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, আবু তাহের এবং এনামুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা এলাকার উন্নয়ন এবং দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে প্রধান অতিথির হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে স্থানীয় নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews