সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষর করে সিও রেজা  জলবায়ু সচেতনতায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে র‍্যালি ও সেমিনার আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ডাসারে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। মায়ানমারে পাচারের আগেই টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান: ৩২ বস্তা সার ও ২টি কাঠের নৌকা জব্দ সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি ও নোংরা পরিবেশে তৈরি, বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় উদ্ধারকৃত ২৩টি মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী আমির আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক ও সমবেদনা। হোয়াইক্যংয়ে ডেইলপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত কে এম শাহাদাত হোসাইন

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি ও নোংরা পরিবেশে তৈরি, বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা

 

সাতক্ষীরার তালতলা এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিতে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বেকারিটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং উৎপাদনের আগেই আগাম তারিখ ব্যবহার করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

সোমবার (২৯ জুন) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে বেকারিটির বিভিন্ন অনিয়ম উঠে আসে। অভিযানে দেখা যায়, বেকারিতে তৈরি কেক-বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে প্রকৃত উৎপাদন তারিখের পরিবর্তে আগাম তারিখ ব্যবহার করা হয়েছে।

 

অভিযান সূত্রে জানা যায়, ২৯ জুন উৎপাদিত পণ্যে ৩০ জুনের আগাম উৎপাদন তারিখ ব্যবহার করা হয়। এছাড়া বেকারির উৎপাদন এলাকায় অতিরিক্ত মাছির উপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং ইঁদুরে খাওয়া কেক-বিস্কুট পাওয়া যায়। এ ধরনের অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মাদ তালেবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা বেকারির পরিবেশ পরিদর্শন করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করেন।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, খাদ্যদ্রব্যে আগাম তারিখ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মান নিয়ন্ত্রণে গাফিলতি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। প্রথমবারের অপরাধ বিবেচনায় সীমিত জরিমানা করা হয়েছে এবং দ্রুত উৎপাদন পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews