সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি ও নোংরা পরিবেশে তৈরি, বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় উদ্ধারকৃত ২৩টি মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী আমির আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক ও সমবেদনা। হোয়াইক্যংয়ে ডেইলপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত কে এম শাহাদাত হোসাইন ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে

হোয়াইক্যংয়ে ডেইলপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত কে এম শাহাদাত হোসাইন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঐতিহ্যবাহী উলুবনিয়া ডেইলপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী কে এম শাহাদাত হোসাইন।

 

সম্প্রতি মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচালনা কমিটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়।

 

সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় কে এম শাহাদাত হোসাইন কমিটির সম্মানিত উপদেষ্টা, সদস্যবৃন্দ এবং সর্বস্তরের এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাকে যে পবিত্র ও দায়িত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন তার মর্যাদা রক্ষা করতে পারি। মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।”

 

তিনি আরও বলেন, একটি দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়ন এককভাবে সম্ভব নয়। তাই তিনি প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এলাকার বিত্তবান ব্যক্তি, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসী এবং সর্বস্তরের মুসল্লি ও সাধারণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

 

এদিকে, কে এম শাহাদাত হোসাইন সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, তাঁর সততা, নেতৃত্বগুণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতায় উলুবনিয়া ডেইলপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনায় নতুন গতি সঞ্চার হবে এবং প্রতিষ্ঠানটি শিক্ষা ও দ্বীনি সেবায় আরও সমৃদ্ধ হয়ে উঠবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews