সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি ও নোংরা পরিবেশে তৈরি, বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা সাতক্ষীরায় উদ্ধারকৃত ২৩টি মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের হস্তান্তর মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১ বিশ্বনাথে সৌদি আরব প্রবাসী আমির আলীর ইন্তেকালে উপজেলা জামায়াতের শোক ও সমবেদনা। হোয়াইক্যংয়ে ডেইলপাড়া জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি নির্বাচিত কে এম শাহাদাত হোসাইন ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবকের ৬ মাসের কারাদণ্ড নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে

মেরিন ড্রাইভে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার, আটক ১

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে পরিচালিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে একজনকে আটক করেছে বিজিবি।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফের দিকে একটি প্রাইভেটকারে খুচরা বিক্রয়ের উদ্দেশ্যে ফেনসিডিল পাচার করা হতে পারে। তথ্যের সত্যতা যাচাই করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় সী-বীচ বিওপি সংলগ্ন চেকপোস্টে যানবাহন তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

 

পরিকল্পনা অনুযায়ী, ২৬ জুন ২০২৬ তারিখ দুপুর ৩টা থেকে বিজিবির আভিযানিক দল নিয়মিত তল্লাশির পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে। বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সাদা রঙের প্রাইভেটকার চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

 

তল্লাশির একপর্যায়ে গাড়িতে থাকা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তার বহন করা ব্যাগসহ গাড়ির বিভিন্ন অংশে বিস্তারিত অনুসন্ধান করেন। পরে প্রাইভেটকারের পেছনের লাগেজ রাখার স্থানে থাকা একটি কালো ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে মো. হারুন অর রশিদ (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা। তার পিতার নাম মো. হোসাইন এবং মাতার নাম মোছা. সালেহা।

 

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ফেনসিডিল এবং আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews