বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

দীর্ঘ ২৪ দিন নিখোঁজ থাকার পর অপহরণের শিকার এক ব্যক্তিকে নিরাপদে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। টানা গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের চাপে অপহরণকারীরা শেষ পর্যন্ত ভিকটিমকে মুক্তি দিতে বাধ্য হয় বলে জানিয়েছে র‍্যাব।

 

র‍্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন, ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং অপহরণকারীদের আইনের আওতায় আনতে প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে এলিট ফোর্স র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল এই উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করে।

 

উদ্ধার হওয়া ব্যক্তি মো. ইমতিয়াজ আলম (৫২)। তিনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার নয়াটোলা (ডাঃ সাহান রোড) এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন।

 

র‍্যাব সূত্রে জানা যায়, গত ৪ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। এ ঘটনায় তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

 

মামলার পর থেকেই ভিকটিমকে উদ্ধারে র‍্যাব-১৫ এর সিপিসি-২ ছায়া তদন্ত, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সম্ভাব্য বিভিন্ন স্থানে ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। টানা অভিযানের মুখে অপহরণকারীরা চাপে পড়ে ভিকটিমকে মুক্তি দিতে বাধ্য হয়।

 

রবিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মো. ইমতিয়াজ আলম নিজেই র‍্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এ উপস্থিত হন।

 

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ভিকটিম বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত রয়েছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সুস্থ অবস্থায় উখিয়া থানার পানবাজার পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

 

তবে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব-১৫ এর চিরুনি অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews