সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না”, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

 

যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুলের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় অভয়নগর উপজেলার গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রশাসনের আয়োজনে অভয়নগর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সামগ্রী তুলে দেন সংসদ সদস্য মো. গোলাম রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু।

 

অনুষ্ঠানে ১০টি হুইলচেয়ার, অসহায় নারীদের জন্য সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১২টি স্টিলের আলমারি, ৮২টি সিলিং ফ্যান, ৪৫ বান্ডিল টিন, ২ হাজার ৩৫০ কেজি রড, ২ হাজার ২০০ বর্গফুট টাইলস এবং ৩৪টি কুশন চেয়ার বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. গোলাম রসুল বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন, প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদান সরকারের অঙ্গীকারের অংশ। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, এনসিপির উপজেলা সভাপতি শাহজাহান কবির, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক হাফেজ আব্দুল করীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মো. গোলাম রসুল উপকারভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সবার কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews