সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবান্ধব পুলিশ কর্মকর্তা খালেদুর রহমান কুষ্টিয়ার দৌলতপুরে যোগদান সাতক্ষীরায় বইছে শুভকামনার জোয়ার কপিলমুনিতে মাদক সহ আটক ৫জন, আদালতের মাধ্যমে ৬ মাসের জেল লেখালেখি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি ছড়াচ্ছেন তুলতুল। শ্যামনগরে মা”য়ের মামলায় পুত্র জেলে বিশ্বনাথের স্থানীয় রাজনীতিতে ইউপি  চেয়ারম্যান দয়াল উদ্দিনের চমক। ক্রীড়া কার্ড ৫০০তে উন্নীত করা হবে কালিয়াকৈরে ক্রীড়া প্রতিমন্ত্রী অপহরণকারীদের পরিকল্পনা ভেস্তে দিল র‍্যাব, ২৪ দিন পর নিরাপদে উদ্ধার ভিকটিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মানবতার সেবায় আমরা সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ পানি (টিউবওয়েল) বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন————-যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মাদারীপুর হতে ,নাসির উদ্দিন লিটন,

 

মাদারীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিতব্য হয়। জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শরিফুল আবেদীন কমলের সভাপতিত্বে

উক্ত ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদারীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।

অনুষ্ঠানে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. রিয়াজুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন,

আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার এবং মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মাদারীপুর জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৭৫ হাজার ৩৯৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলার চারটি উপজেলা ও দুটি পৌরসভায় একযোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এ কাজে জেলার ১ হাজার ৪৮৮টি কেন্দ্রে প্রায় ৩ হাজার স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৫৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৫২ হাজার ৮১৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মাদারীপুরের সিভিল সার্জন ডা: মো. শরীফুল আবেদীন কমল বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি উন্নয়ন এবং শিশুদের মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তীতে নির্ধারিত কেন্দ্রে গিয়ে তা গ্রহণের সুযোগ থাকবে। তিনি আরও বলেন কোন শিশুই যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews