বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজৈরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে এক শিক্ষার্থীর আত্মহত্যা খুলনা মহানগরীতে জলবায়ু স্থানচ্যুতি ব্যবস্থাপনা কৌশলপত্র হস্তান্তর আন্তর্জাতিক যুব দিবসে তালায় জামায়াতের যুব বিভাগের সাইকেল র‍্যালি খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

মাদকমুক্ত করতে মরিয়া মিরপুর থানা পুলিশ: কয়েক দিনে গ্রেফতার ৬০

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলাম,বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মরিয়া হয়ে মাঠে নেমেছে মিরপুর থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে চলমান এই বিশেষ চিরুনি অভিযান গত কয়েক দিনে জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। থানা পুলিশের ধারাবাহিক অভিযানে এ পর্যন্ত ৬০ জন মাদকসেবী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ-এর প্রত্যক্ষ নেতৃত্বে এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এই সুনির্দিষ্ট ও দূরদর্শী অভিযানে থানা পুলিশের পাশাপাশি সক্রিয়ভাবে সহযোগিতা করছেন মিরপুর উপজেলার বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) ও সর্বস্তরের পুলিশ সদস্যরা। যৌথ ও সমন্বিত এই প্রচেষ্টার ফলেই গত কয়েক দিনে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৬০ জন মাদক কারবারি ও সেবনকারীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

 

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম মন্তব্য করেন:মাদকের সাথে কোনো আপস নেই। মিরপুর উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

 

অভিযানের বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন: আমরা মাদকের মূল উৎপাটন করতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে স্পটগুলোতে হানা দিচ্ছি। তরুণ প্রজন্মকে এই মরণব্যাধি থেকে বাঁচাতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের টিম দিনরাত কাজ করে যাচ্ছে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের পৃষ্ঠপোষক পার পাবে না।”

 

এদিকে পুলিশের এমন কঠোর ও প্রশংসনীয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন মিরপুরের স্থানীয় সাধারণ জনগণ ও সচেতন মহল। এলাকাবাসীর দাবি, পুলিশের এই ধারাবাহিক অভিযান যেন অব্যাহত থাকে, যাতে করে মিরপুর উপজেলা থেকে মাদকের নাম-নিশানা চিরতরে মুছে ফেলা যায়।

 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews