সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে বেড়েছে বিদ্যুৎ বিল, বিপাকে গ্রাহকরা  বিএনপি নেতার ছবিযুক্ত জার্সিতে আগুন ও হামলার নেপত্যে যুবলীগ নেতা! বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অভয়নগরে সাংবাদিক আবুল বাশারকে হত্যার উদ্দেশ্যে ককটেল হামলা অল্পের জন্য রক্ষা, প্রতিবাদে উত্তাল যশোর কালীগঞ্জে এলজিইডি অফিসে না গিয়েও হাজিরা খাতায় স্বাক্ষর করে সিও রেজা  জলবায়ু সচেতনতায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে র‍্যালি ও সেমিনার আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ডাসারে আইন-শৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। মায়ানমারে পাচারের আগেই টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান: ৩২ বস্তা সার ও ২টি কাঠের নৌকা জব্দ সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে বেকারি পণ্য বিক্রি ও নোংরা পরিবেশে তৈরি, বিসমিল্লাহ ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা

মায়ানমারে পাচারের আগেই টেকনাফ সীমান্তে বিজিবির অভিযান: ৩২ বস্তা সার ও ২টি কাঠের নৌকা জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম খোকন,টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুই সফল অভিযানে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ৩২ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবি সূত্র জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ জুন ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা সার এবং ১টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

 

এর পরদিন ২৯ জুন ২০২৬ ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে একই এলাকায় আবারও বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান থেকে মালিকবিহীন অবস্থায় ২২ বস্তা সার এবং আরও ১টি হস্তচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়।

 

পৃথক দুই অভিযানে সর্বমোট ৩২ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন,

“সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মায়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

 

বিজিবি আরও জানিয়েছে, জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকাসমূহের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews