বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
খুলনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন সরকার ওমর ফারুক দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ  কলারোয়ায় ৩৭৬ হেক্টর জমির জলাবদ্ধতা দূর ও ২৫০০ কৃষক পরিবারের ভাগ্যবদলে খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন  শ্যামনগরে নামজারি ও জমি ইজারায় দুর্নীতি নায়েব গগন ও ঝাড়ুদার জিতেনের সিন্ডিকেটে জিম্মি বুড়িগোয়ালিনী বেতাগীর কাজীরহাট বাজার দখল, নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় বদলাচ্ছে না বাজারের চিত্র   সাতক্ষীরায় প্রকাশ্যে ক্ষতিকারক ‘ডেনড্রাইট’ আঠা সেবন ঝুঁকিতে কিশোর ও যুবসমাজ, উদ্বিগ্ন অভিভাবকরা তালার উন্নয়নে বড় পরিকল্পনা, এক বছরের মধ্যে কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশি শৃঙ্কলা ও নীতিমালা ভঙ্গের অভিযোগ বকশী হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি সাতক্ষীরায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের সমাপ্তি

বিয়ের পিড়িতে বসা হলো না কলেজ ছাত্র সৈকত মুখার্জি

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

 

বিবাহিত মেয়ের প্রেমের ফাঁদ থেকে কলেজ পড়ুয়া একমাত্র ছেলেকে রক্ষা করতে পারিবারিকভাবে পিসির মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে বাবা মা। আগামী ৭ মে বৃহস্পতিবার বিয়ে। বিয়ের কেনা-কাটাও করেছে নববধুকে নিয়ে ১৮ বছরের টকবগে যুবক সৈকত মুখার্জি, কিন্তু তার আর বিয়ের পিড়িতে বসা হল না। কারন বিয়ে ঠিক হওয়ায় রাতে প্রেমের ফাঁদে ফেলা বিবাহিত সীমা বৈরাগী ফোনে হুমকি দেওয়ায় শনিবার ভোররাতে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে কলেজ পড়ুয়া সৈকত মুখার্জি(১৭)।শনিবার(২মে) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাস ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্নহত্যা করেন সৈকত। তিনি উপজেলার বংশীপুর গ্রামের আদিত্যা মুখার্জীর একমাত্র ছেলে।

পরিবার সূত্রে জানাজায়,শনিবার ভোর রাতে নিজ ঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে থাকা অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সৈকত শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র । তিনি পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন।আরো জানা যায়, আগামী বৃহস্পতিবার তার বিবাহের দিন ধার্য করা ছিল। একই উপজেলার রমজাননগর ইউপিতে তার নিকট অসাথে ।হবু নববধুকে সাথে নিয়ে বৃহস্পতিবার উপজেলা সদরে প্রয়োজনীয় জিনিষপত্র কেনাকাটা করেছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং নিজে আত্নহত্যা কেন করলেন এ প্রশ্ন জনমনে দাঁড়িয়েছে।

শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews