বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাবার রুহের মাগফিরাত কামনায় কেশবপুরে ২০০ চারা বিতরণ হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত  সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে গ্রাম আদালতের সুবিধা নিয়ে আলোচনা  আদালতের নির্দেশের পরও জিডি তদন্তে স্থবিরতা চুয়াডাঙ্গায় দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ঝিকরগাছায় সাবেক বিএনপি নেতা মশিয়ার রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত আশাশুনির ফকরাবাদ মসজিদে দুঃসাহসিক চুরি কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ শেষ হলো শিশু-কিশোরদের চিত্রাঙ্কনে গাবুরায় ৪০০ ছিন্নমূল শিশু পরিবারের পাশে নাবিকের মাসিক নগদ সহায়তা

বাবার রুহের মাগফিরাত কামনায় কেশবপুরে ২০০ চারা বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ছাদেক হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি

 

যশোরের কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) মহাদেবপুর আসহাবে সুফফাহ মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে পেয়ারা, লেবু, আমলকি, তেঁতুল, কদমফুলসহ বিভিন্ন প্রজাতির ২০০টি চারা বিতরণ করা হয়। এছাড়া মমিনপুর মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেন মোঃ হাবিবুর রহমান হাবিব, ম্যানেজার, সোনালী ব্যাংক পিএলসি, সাগরদাঁড়ি বাজার শাখা, কেশবপুর, যশোর।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন, “আমার বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় এই বৃক্ষরোপণ ও চারা বিতরণের আয়োজন করা হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণ করি। গাছ পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের উপকারে আসে। এসব গাছ ভবিষ্যতে মানুষের উপকারে আসবে এবং আমার বাবার জন্য সওয়াবের কারণ হবে—এটাই আমাদের প্রত্যাশা। সবাই আমার বাবার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।”

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের স্ত্রী, তাঁর সেজ ছেলে মোঃ তবিবুর রহমান, মাওলানা মোঃ ইকবাল হোসেন, হাফেজ মোঃ কামরুল ইসলাম, হাফেজ মোঃ রায়হান হোসেন, মোঃ ছাদের আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, বৃষ্টির মৌসুমে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখের স্মরণে এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা এস এম ফজর আলী শেখ মহাদেবপুর, কেশবপুর, যশোরের বাসিন্দা ছিলেন। তিনি ১৯ আগস্ট ২০২৩ সালে মৃত্যুবরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews