বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবার রুহের মাগফিরাত কামনায় কেশবপুরে ২০০ চারা বিতরণ হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত  সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালকিনি আলীপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে গ্রাম আদালতের সুবিধা নিয়ে আলোচনা  আদালতের নির্দেশের পরও জিডি তদন্তে স্থবিরতা চুয়াডাঙ্গায় দোকান ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ঝিকরগাছায় সাবেক বিএনপি নেতা মশিয়ার রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত আশাশুনির ফকরাবাদ মসজিদে দুঃসাহসিক চুরি কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ শেষ হলো শিশু-কিশোরদের চিত্রাঙ্কনে গাবুরায় ৪০০ ছিন্নমূল শিশু পরিবারের পাশে নাবিকের মাসিক নগদ সহায়তা

আশাশুনির ফকরাবাদ মসজিদে দুঃসাহসিক চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে দুর্বৃত্তরা মসজিদের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে সাউন্ড বক্স,সোলারের ব্যাটারি ও দানবাক্সের টাকা চুরি করে নিয়ে গেছে।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে,সোমবার রাত ৮টার দিকে এশার নামাজ শেষে মুসল্লিরা মসজিদে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৫টার দিকে মুসল্লিরা মসজিদে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করলে পূর্ব পাশের বেড়া ভাঙা দেখতে পান। পরে মসজিদের ভেতরে থাকা একটি সাউন্ড বক্স,যার আনুমানিক মূল্য ১০ হাজার ৮০০ টাকা,একটি সোলারের ব্যাটারি,মূল্য প্রায় ৫ হাজার ৫০০ টাকা এবং দানবাক্সে থাকা আনুমানিক ৪ হাজার টাকা পাওয়া যায়নি।

পরে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মালামালের কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আশাশুনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews