মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির আল আহসানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনাকে কেন্দ্র করে পুলিশের অবস্থান স্পষ্ট বেতাগীতে শিক্ষার্থীর নামে ফেসবুকে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ   তালায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি মাদারীপুরে মাদক ব্যবসায়ী এনামুল দর্জি পুলিশের অভিযানে গ্রেফতার  কাহারোলে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কালিয়াকৈরে ক্যারাম ও মোবাইল অনলাইন জুয়া ক্যাসিনো গেইম খেলে নিস্ব নানা সাধারণ পরিবার রাজশাহীতে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিনজন আটক, দুটি মোবাইল জব্দ আলী হোসেন ডলারের মহা প্রতারণার ফাদে কাকনের রুবেল রানা ঝিকরগাছায় ১৩ বছরের স্কুলছাত্রী বৃষ্টি নিখোঁজ, উদ্বেগে পরিবার কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি রক্ত সহায়তা কেন্দ্রের নতুন কমিটি গঠন

মাদারীপুরে মাদক ব্যবসায়ী এনামুল দর্জি পুলিশের অভিযানে গ্রেফতার 

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নাসির উদ্দিন লিটন,স্টাফ রিপোর্টার

মাদারীপুর জেলায় মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে মাদারীপুর সদর থানা এলাকা থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. এনামুল দরজী (৪৪) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত ৮.৪৫ ঘটনায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাত পৌনে নয়টায় (২০:৪৫ ঘটিকা) মাদারীপুর সদর থানাধীন উত্তর ঝিকরহাটি এলাকার এনামুল দর্জির বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়।

 

এ সময় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার ইব্রাহিম দর্জির ছেলে মো.এনামুল দরজী-এর দখল থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

 

মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে মাদারীপুর জেলা পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত আছে অব্যাহত থাকবেই বলে জানিয়েছেন মাদারীপুর জেলা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews