
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় তাসমিন নাহার বৃষ্টি (১৩) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার (১৭ আগস্ট) আনুমানিক দুপুরের পর থেকে সে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় নিখোঁজ ছাত্রীর পরিবার ও এলাকাবাসীর মধ্যে তীব্র উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
নিখোঁজ বৃষ্টি ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের মাঠশিয়া দক্ষিণপাড়া গ্রামের আখতারুল ইসলাম ও সালমা খাতুন দম্পতির মেয়ে। সে স্থানীয় মাঠশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে বৃষ্টি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক সময় পেরিয়ে গেলেও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেন। তবে রাত ১০টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
এ বিষয়ে নিখোঁজ ছাত্রীর পরিবার জানিয়েছে, সন্ধান না পাওয়ায় তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন এবং ঝিকরগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন।
কোনো সহৃদয় ব্যক্তি যদি নিখোঁজ তাসমিন নাহার বৃষ্টির সন্ধান পেয়ে থাকেন, তবে তার পিতা আখতারুল ইসলামের সাথে ০১৯২০৮৩৫৫১৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।