সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি রক্ত সহায়তা কেন্দ্রের নতুন কমিটি গঠন থানা হাজতে আওয়ামী লীগ নেতাদের ভিডিও ফাঁসের ঘটনা ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা ক্লোজ পাইকগাছায় দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে  বিতর্ক ও রচনা প্রতিযোগিতা দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ তালায় দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোক্তার অভিযানে মাদারীপুরের কালকিনিতে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা! আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ আশাশুনিতে মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলে জরিমানা শ্যামনগরের গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল B4RL প্রকল্পের আওতায় বেলা এর পক্ষে আটুলিয়া এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

পাইকগাছায় দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে  বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি :

 

গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে পাইকগাছায় বিতর্ক ও রচনা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সমন্বিত জেলা কার্যালয় খুলনা, পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এসকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত থেকে প্রোগ্রামের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ও প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা। বিশেষ অতিথি ছিলেন, ভার. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকশানা পারভীন। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় ১৬টা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এসময় বিচারক হিসেবে অব. সহকারী অধ্যাপক জিএম এম আজাহারুল ইসলাম, অব. উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা, সহকারী অধ্যাপক নাছরিন আরা, আনসার ভিডিপি প্রশিক্ষক কর্মকর্তা সাইদুর রহমান, টিটিসি টিচার মোঃ সাইফুল কাজী, ভার. প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, পাইকগাছা কমিটির সহ-সভাপতি নিজাম উদ্দিন ও পূর্ণ চন্দ্র মন্ডল, সেক্রেটারি জামিনুর ইসলাম, সদস্য মাহফুজুর রহমান, শুকদেব চন্দ্র রায় ও প্লাবন দাশ, কবিন্দ্রনাথ রায় সহ ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিয়োগিতায় অংশরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায় ক গ্রুপ থেকে শহীদ কামরুল মাধ্যমিক বিদ্যালয় ও কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির এবং খ গ্রুপ থেকে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা বিদ্যালয় সেমিফাইনালে উঠেছে। আগামী ২৪ আগস্ট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews