সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে  বিতর্ক ও রচনা প্রতিযোগিতা দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ তালায় দুর্যোগের ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোক্তার অভিযানে মাদারীপুরের কালকিনিতে ৩ ব্যবসায়ীকে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা! আশাশুনির তেতুলিয়া-টিকা সড়কের কোদালশাহ স্লুইস গেটে ধস,প্লাবনের শঙ্কায় ১০ গ্রামের মানুষ আশাশুনিতে মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলে জরিমানা শ্যামনগরের গাজী নজরুল ইসলাম এমপি’র মুক্তিযোদ্ধা সনদ নিয়ে ধুম্রজাল B4RL প্রকল্পের আওতায় বেলা এর পক্ষে আটুলিয়া এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদ পুলিশ লাইন্সে ক্লোজড: জনমনে স্বস্তি, ডিআইজি ও পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা

আশাশুনিতে মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলে জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।

সাতক্ষীরা আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মিষ্টির দোকান ও একটি তেল মিলকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বুধহাটা বাজারে এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র।

এ সময় বিএসটিআই খুলনার মেট্রোলজি (ভৌত) বিভাগের পরীক্ষক রহিজ আহমেদ উপস্থিত ছিলেন।

অভিযানে ওজন ও পরিমাপ দণ্ড আইন,২০০৮-এর ২৪(১) ধারায় বুধহাটা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী দই ঘরকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই ধারায় ভাই ভাই ওয়েল মিলের স্বত্বাধিকারী উদয় সাধুকে ৫০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন মুদি দোকান,মাছ ও মাংসের দোকানে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews