রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলারোয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সরব তরুণ গণমাধ্যমকর্মী আবু রায়হান কালিয়াকৈরে অধিকাংশ স্টেশন গুলোতে তীব্র গ্যাস সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চালকদের ভোগান্তি দেখার কেউ নেই  কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন শ্যামনগর গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আফসুর আলী মোল্লা গ্রেপ্তার: পুলিশের বিশেষ অভিযান মাদারীপুর লেক পারে জেলা প্রশাসনের নিয়মিত শরীরচর্চা কর্মসূচি ও বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক  বেগম খালেদা জিয়া দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মানবসেবা ও সামাজিক সংস্থাকে এগিয়ে নিতে সাগরদাঁড়িতে জরুরি সভা কালিয়াকৈরে বিশেষ অভিযান চালিয়ে ৭ জন জুয়ারি আটক করা হয় শ্যামগরের রমজাননগর বিএনপির   মত বিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে ট্রাকচাপায় হ্যামকো কোম্পানির ডেলিভারিম্যান নিহত

আশাশুনিতে ১০ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি

আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৯৬০ টাকাসহ শাহিনুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হাফিজুল গাজী নামে একজন পালিয়ে যায়।

শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা পুলিশের একটি টিম উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের তেঁতুলিয়া ব্রিজ সংলগ্ন দেলোয়ারের চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় ইটের সোলিং রাস্তার ওপর থেকে শাহিনুর রহমানকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৯৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাহিনুর রহমান ফকরাবাদ (ব্রিজ সংলগ্ন) গ্রামের রজব আলী গাজীর ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে একই এলাকার লতিফ গাজীর ছেলে হাফিজুল গাজী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়,এ ঘটনায় গ্রেপ্তার শাহিনুর রহমান ও পলাতক হাফিজুল গাজীর বিরুদ্ধে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার শাহিনুর রহমানকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews