মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার তালায় প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও যুব-স্থানীয় সরকার প্রতিনিধিদের সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত কালিয়াকৈরে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়  আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির আল আহসানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনাকে কেন্দ্র করে পুলিশের অবস্থান স্পষ্ট বেতাগীতে শিক্ষার্থীর নামে ফেসবুকে ‘মিথ্যা তথ্য’ প্রচারের অভিযোগ   তালায় সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি মাদারীপুরে মাদক ব্যবসায়ী এনামুল দর্জি পুলিশের অভিযানে গ্রেফতার  কাহারোলে মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কালিয়াকৈরে ক্যারাম ও মোবাইল অনলাইন জুয়া ক্যাসিনো গেইম খেলে নিস্ব নানা সাধারণ পরিবার রাজশাহীতে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তিনজন আটক, দুটি মোবাইল জব্দ আলী হোসেন ডলারের মহা প্রতারণার ফাদে কাকনের রুবেল রানা

আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির আল আহসানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনাকে কেন্দ্র করে পুলিশের অবস্থান স্পষ্ট

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

 

সাভারের আমিনবাজারে অটোরিকশা চালক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির আল আহসানের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচারের অভিযোগ উঠেছে। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত সুবিধা হাসিলে ব্যর্থ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিতর্কিত করার চক্রান্ত চালাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাভারের আমিনবাজার বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানো-নামানোকে কেন্দ্র করে অটোরিকশা চালক নেয়ামত উল্লাহর সাথে স্থানীয় ব্যবসায়ী আলাউদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এটি মূলত দুটি পক্ষের পারস্পরিক সংঘর্ষ হলেও পরবর্তীকালে ঘটনাটিকে একপাক্ষিক ‘পিটিয়ে টাকা ছিনতাই’ হিসেবে রূপ দিয়ে কাল্পনিক গল্প সাজানো হয়।

ঘটনার সত্যতা যাচাইয়ে এসআই জাকির আল আহসান নিরপেক্ষভাবে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেন। কোনো প্রকার নিরপেক্ষ তদন্ত ও সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটক না করে তিনি পেশাদারিত্বের পরিচয় দেন। কিন্তু একটি পক্ষ অনৈতিক সুযোগ না পেয়ে এসআই জাকির আল আহসানের বিরুদ্ধে ‘ঘুষের বিনিময়ে আসামি ছেড়ে দেওয়ার’ অসত্য ও বানোয়াট অভিযোগ রটাতে শুরু করে।

এসআই জাকির আল আহসান এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করে জানান, কোনো ধরনের অনৈতিক লেনদেনের প্রশ্নই ওঠে না। দুই পক্ষের মারামারির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। পুলিশ আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, কোনো বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews